ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি ধামইরহাট উপজেলা হাসপাতালে গেটের সামনেই ড্রেন থেকে নবজাত শিশুর মৃত্যু দেহ উদ্ধার সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত আল-আমিন হত্যার রহস্য উন্মোচনের পথে পিবিআই শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

আল-আমিন হত্যার রহস্য উন্মোচনের পথে পিবিআই

মামুন হোসেন, যশোর

যশোরে স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হোসেন (২৯) হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যার ১৩ দিনের মাথায় মামলার প্রধান পলাতক আসামি সফিয়ার রহমান টুটুলকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে কোতয়ালী থানার চূড়ামনকাটি এলাকা থেকে সফিয়ার রহমান টুটুলকে (২৮) গ্রেপ্তার করে পিবিআই যশোরের একটি দল। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী দুপুর ১২টা ২৫ মিনিটে নাজিরশংকরপুর গ্রামের কোল্ড স্টোরেজের পেছনে একটি আধাপাকা বাড়ির জানালার সানশেডের ওপর থেকে চাকুটি উদ্ধার করা হয়।

পিবিআই সূত্র জানায়, গত ২০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে চৌরাস্তা মোড়ের স্বর্ণের দোকান থেকে বাড়ির উদ্দেশে বের হন আল-আমিন। বারান্দীপাড়া লিচুতলা এলাকায় পৌঁছানোর পর দুর্বৃত্তরা তাকে হত্যা করে মাদ্রাসার পেছনে একটি মেহগনি বাগানে ফেলে যায়। বিকেল সোয়া ৪টার দিকে পরিবারের সদস্যরা তার রক্তাক্ত মরদেহ দেখতে পান।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ২১ আগস্ট কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তভার নেয় পিবিআই যশোর। তদন্তের অংশ হিসেবে গত ২৬ আগস্ট গোলাম রসুল (৩০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক টুটুলের অবস্থান শনাক্ত করে পিবিআই। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি জব্দ করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

আল-আমিন হত্যার রহস্য উন্মোচনের পথে পিবিআই

আপডেট টাইম : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬