ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুবি’তে দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের সংঘর্ষে নি/হ/ত ৮১ বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নি/হ/ত ২, আ/হত ৫৯ রুশ হামলায় ইউক্রেনে হতাহত ৯ আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি খুলনায় আবাসিক হোটেলে এসি বিস্ফোরণ

সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র শুক্রবার সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এই অস্ত্রের মধ্যে রয়েছে বোমা, বোমার লক্ষ্য নির্ধারণ ও পরিচালনার জন্য ব্যবহৃত গাইডেন্স কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির ফলে  সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে। এর মাধ্যমে দেশটি বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবিলা করতে পারবে, নিজ ভূখণ্ডের প্রতিরক্ষা জোরদার হবে এবং মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য অংশীদারদের ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় আরও উন্নত হবে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে সৌদি আরব বারবার হামলার শিকার হয়েছে।

পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, এই অস্ত্র বিক্রি ‘ন্যাটো জোটের সদস্য নয়, এমন একটি প্রধান মিত্রের নিরাপত্তা জোরদারের মাধ্যমে’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নেও এটি সহায়তা করবে।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

সৌদি আরবের কাছে বোমা বিক্রির এই প্রস্তাব সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে অবহিত করেছে। তবে চূড়ান্তভাবে অস্ত্র বিক্রির জন্য এখনও মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদনের প্রয়োজন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‎পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আপডেট টাইম : ০২:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬