ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

অবৈধ স্থাপনা উচ্ছেদ ১৩ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ঃ আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহারের বন্ধে, অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় দ্বিতীয় দিন মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহারের কারণে মোট ১৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) উত্তরা সেক্টর ১১ এর এ গরীব-ই-নেওয়াজ এভিনিউ তে এই অভিযান চালানো হয়েছে।

অভিযানে ভবনসমূহে বাণিজ্যিক ব্যবহারের জন্য প্লাটিনাম হোটেলকে ৫ লক্ষ টাকা, মাইলস্টোন কলেজ ভবনকে ৩ লক্ষ টাকা, প্রিমিয়ার ব্যাংককে ২ লক্ষ এবং অন্য একটি ভবন মালিককে ৩লক্ষ টাকা জরিমানা করা হয়, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভবনগুলোর কার পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান ও কক্ষ ভেঙে কার-পার্কিংয়ের জায়গা উদ্ধার করা হয় ও ভবনের সামনের অবৈধ র্যাম্প (গাড়ি ওঠা-নামার জন্য ঢালু সিড়ি) উচ্ছেদ করা হয়।

রাজউকের জোন ২ এর পরিচালক  মোহাম্মদ নূরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অঞ্চল-২ এর অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এছাড়া সহকারী অথরাইজড অফিসার তামান্না বিনতে রহমান, জান্নাতুন নাঈমাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ অভিযানে উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

অবৈধ স্থাপনা উচ্ছেদ ১৩ লক্ষ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৬:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯