ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

৫শ পিস ইয়াবা বের হলো যাত্রীর পেট থেকে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬৬ পিস ইয়াবাসহ মো. কামাল (৩০) নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। কামাল গাজীপুর জেলার কাপাসিয়া থানার কপালেশ্বর (সিংহশ্রী) গ্রামের চান মিয়ার ছেলে।

রোববার দুপুর ২টায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কামাল নভোএয়ারের ফ্লাইট ভিকিউ ৯৩৬ যোগে কক্সবাজার থেকে বেলা দেড়টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে তার সন্দেহজনক চলাফেরা অনুসরণ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে কামাল তার পাকস্থলিতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তিতে তার পাকস্থলি থেকে ১৩টি ছোটো ছোটো পোটলা বের করা হয়। যাতে পাওয়া যায় মোট ৪৬৬ পিস ইয়াবা। আটক ইয়াবার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। কামালের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে কামাল জানান, কাপাসিয়ার জনৈক আবুল হোসেন মাস্টার তাকে ভাড়া করেন এবং কক্সবাজার নিয়ে যান। সেখানে হ্নীলা নামক স্থান থেকে ইয়াবা সংগ্রহ করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

৫শ পিস ইয়াবা বের হলো যাত্রীর পেট থেকে

আপডেট টাইম : ১০:৩০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯