জেলার কাপ্তাই চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।
চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম আয়োজিত হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের এম আই এস সুপারভাইজার ওয়াং সুইনু মারমা, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা প্রমুখ।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে সেটা মাঠ পর্যায়ে সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং নিজেকে স্বাবলম্বী হতে হবে। প্রশিক্ষণ গ্রহণ করে নেটওয়ার্কিং বাড়াতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের।
প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন গ্রাম উন্নয়ন এবং নারী উন্নয়ন কমিটির সদস্যরা অংশ নেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















