ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি স্বৈরাচারের পথ খুললে জুলাই শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প জনসেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে কাটলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মাহমুদবিদ্যুৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা জোরদারই সরকারের অর্থনৈতিক সংস্কারের লক্ষ্য: তিতুমীর ধামইরহাটে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন আল আরবে দুই বাংলাদেশীকে হত্যাকারি ইসলামের শত্রু সৌদি গোত্রবাদি কুফরি সালমানের সেঞ্চুরিতে শুভ সূচনা পাকিস্তানের দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী

চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

শারদীয় দুর্গোৎসবের আনন্দ-উৎসবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সংসদ সদস্যের সহধর্মিণী মুনিরা আহমেদ ও একমাত্র কন্যা ফারিশা আহমেদ মানহা তাঁর সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে শেখ ফরিদ চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের রমেশ বাবুর বাড়ির পূজামণ্ডপ, ১২নং ওয়ার্ডের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, ৮নং ওয়ার্ডের গুয়াখোলা রোডের কুণ্ডুবাড়ি সার্বজনীন দুর্গামন্দির ও কালীবাড়ি মণ্ডপ এবং ৬নং ওয়ার্ডের মিনার্ভা দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় পূজামণ্ডপে উপস্থিত ভক্ত, পূজারি ও সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়কালে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আপনারা স্বাচ্ছন্দ্যে পূজা উদযাপন করবেন। আপনাদের পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরাসহ আমাদের নেতা-কর্মীরা আপনাদের পাশে থাকবো। আপনাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার দায়িত্ব আমাদের। আমরা যেমন সুন্দরভাবে ঈদ উদযাপন করি, তেমনি আপনারাও সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে পালন করবেন।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যই আমাদের সমাজের শক্তি। সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

আপডেট টাইম : ১২:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬