রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

সারওয়ার-বিন-কাশেম হলেন র‌্যাবের মুখপাত্র

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মুখপাত্র (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে আর্মি গলফ ক্লাবে রাজধানীর অপরাধ বিষয়ক সাংবাদিকদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা জানান আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান।
র‌্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে তিনি সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব (চলতি) পালন করবেন।

এএসপি মিজান জানান, পদোন্নতির কারণে নিজের বাহিনীতে ফিরছেন লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান। তিনি র‌্যাব-৩ এর অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি র‌্যাবের গণমাধ্যম শাখার ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বও পালন করে আসছিলেন।

র‌্যাবের নতুন মুখপাত্র সারওয়ার-বিন-কাশেম বলেন, ‘বর্তমানে র‌্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি নতুন দায়িত্ব হিসেবে গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। নতুন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে যেন পালন করতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।’

উল্লেখ্য, সারওয়ার-বিন-কাশেম ২০১৭ সালের ১ জানুয়ারি র‌্যাব-১ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম (সেবা) পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com