ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ‘এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে । পরীক্ষকদের অবহেলা বা ভুলের কারণে ফল পরিবর্তন হয়ে থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেসব পরীক্ষকের প্রশিক্ষণ প্রয়োজন, তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণেও ফল পরিবর্তন হয়েছে। কেউ ফেল থেকে পাস করেছেন, কেউ জিপিএ-৫ পেয়েছেন। শুধু ফল পরিবর্তন হয়েছে বলেই বিষয়টি শেষ হয়ে যায় না। কেন পরীক্ষার্থীদের ফল পরিবর্তন হলো, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। পরীক্ষকেরা উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করতে পেরেছেন কি না, তা যাচাই করতে হবে।

এহছানুল হক মিলন বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরও একই ধরনের ঘটনা ঘটেছে। এ কারণে বিভিন্ন শিক্ষা বোর্ডের যেসব উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হয়েছে, সেগুলো অন্য বোর্ডে পাঠিয়ে আবার মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এক বোর্ডের উত্তরপত্র অন্য বোর্ডে এবং অন্য বোর্ডের উত্তরপত্র আরেক বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় মূল্যায়নের মাধ্যমে ফল পরিবর্তনের কারণ চিহ্নিত করতে চাই।

মন্ত্রী বলেন, পুনরায় যাচাইয়ে যদি দেখা যায় পরীক্ষকের ভুলের কারণে শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাহলে সংশ্লিষ্ট পরীক্ষককে শাস্তির আওতায় আনা হবে। আর যাদের প্রশিক্ষণের প্রয়োজন, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ফল নিশ্চিত করা জরুরি। একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো করেও যদি পরীক্ষকের ভুলের কারণে প্রত্যাশিত ফল না পান, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। একইভাবে যথাযথ মূল্যায়ন ছাড়া কাউকে ভালো ফল দেওয়ার সুযোগও থাকা উচিত নয়। শিক্ষার মান নিশ্চিত করতে পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার পুঞ্জীভূত সমস্যাগুলো এড়িয়ে না গিয়ে সেগুলোর সমাধান করতে চাই। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখাপাত্র এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬