ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত আজ এক বক্তব্য দিতে গিয়ে জননিরাপত্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার আমার সমস্যা সংকট দেখেন না দেখবেন না, ওনারা দলীয় স্বৈররাজনীতির গন্ডীর বাইরে জনগণের সংকট বুঝেন না শুনেন না। ওনারা শুধু ওনাদের দলের লোকদের কথা শুনেন এবং দলের লোকদের জন্যই সবকিছু করেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা গনতন্ত্রহীন অধিকারহীন রুদ্ধ পরিস্থিতি থেকে জীবন ও রাষ্ট্রের মুক্তির জন্য সার্বিক গণতন্ত্র আশা করেছিলাম, দলের উর্ধে সমগ্র জনগণের প্রতিনিধিত্ব আশা করেছিলাম,
গনতন্ত্রহীন বিশ্রী অন্ধকার রুদ্বতা স্বৈরতার পরিবেশ থেকে দেশ ও রাজনীতিকে গনতান্ত্রিক সুস্থ স্বাভাবিক নিরাপদ স্থিতিশীল পরিবেশ ও অর্থনৈতিক গতিশীলতার মধ্যে নিয়ে আসবেন আশা করেছিলাম। কিন্তু আমরা হতাশ। মদুদিবাদ ওয়াবিবাদ সালাফিবাদ তালেবান জংগীবাদের কুপ্রভাবে দেশে আগের চেয়েও নিকৃষ্ট স্বৈরতন্ত্র গুন্ডাতন্ত্র দস্যুতন্ত্র কায়েম হয়েছে। প্রধানমন্ত্রী যে কৃত্রিম বিরোধীদল নিয়ে চলেন তারা ধর্মের নামে ধর্মের শত্রু- রাষ্ট্রের শত্রু – গণতন্ত্রের শত্রু- এমনকি বিএনপিরও শত্রু। জংগীবাদের কুপরামর্শে স্বৈরতান্ত্রিক পরিবেশ না করে- দেশ ধর্ম গণতন্ত্র অর্থনীতি জনগণের জানমাল ইজ্জত ধ্বংসাত্মক অনিশ্চয়তা অরাজকতার মধ্যে না ফেলে গনতন্ত্র নিরাপত্তা শান্তিপূর্ণ পরিবেশ অর্থনীতির গতিশীলতা ফিরিয়ে আনলে এই প্রধানমন্ত্রী পদের উর্ধে রাষ্ট্রনায়ক হিসেবে গনতন্ত্রের পূণরুদ্ধারকারি হিসেবে ইতিহাসে চিরসন্মানিত হতেন।
প্রধানমন্ত্রীর পিতা এক দলীয় স্বৈরতন্ত্র থেকে রাষ্ট্র ও গণতন্ত্র উদ্ধার করে গনতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।
প্রধানমন্ত্রীর কাছে ইতিহাসের মুক্তির ঐতিহাসিক দায়িত্ব আবার এসেছিলো।
গণতন্ত্রের শত্রু রাজাকার
জংগীবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির দল প্রধানমন্ত্রীকে গনতন্ত্রের দিকে যেতে দিবেনা। তবে রাষ্ট্র রক্ষায় মদুদিবাদের কুপ্রভাব উপেক্ষা করে প্রধানমন্ত্রী নিজে গনতন্ত্রে উত্তরণের স্বাধীন সাহসী সিদ্ধান্ত নিবেন কিনা আমরা জনগণ ও ইনসানিয়াত বিপ্লব humanity revolution আশার আলো দেখছিনা।
জংগীবাদের বিষাক্ত ফ্যসিস্ট রাজনীতির কুপ্রভাবে
দেশ ও রাজনীতি স্পষ্ট বিপজ্জনক ও ভবিষ্যতের জন্য ধ্বংসাত্মক পথে চলছে।
জননিরাপত্তা ও অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান বলেন,গরীব জনগণ সীমাহীন কষ্টে পড়েছে।
রাজনীতি দস্যুতান্ত্রিক গুন্ডাতান্ত্রিক হয়ে গেছে। রাষ্ট্র স্বৈরদস্যুতান্ত্রিক হয়ে আছে আরো আগে থেকেই।
পুলিশ ও ক্ষমতাসীন দলীয় গুন্ডারা মা বোনদের ইজ্জত সম্মান হরন করছে।
বাক স্বাধীনতা আতংকজনক হয়ে গেছে। আমরা সবাই ভয়ের মধ্যে অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি।
মিথ্যা মামলা দিয়ে অথবা মামলা ছাড়াই মব করে কখন কাকে ধরে নিয়ে যায় খুন গুম করে ফেলে আগের আমলের মত ভীতিকর রুদ্ধ পরিস্থিতি চলছে। মদুদিবাদি জংগীবাদি হিংস্র পাশবিক সাম্প্রদায়িক বিষাক্ত স্বৈররাজনীতির ফাঁদে পা না দিয়ে সাহস করে গনতন্ত্র ফিরিয়ে আনলে মানবতার রাজনীতি বিকশিত হলে সব সংকট থেকে জীবন ধর্ম রাষ্ট্র উদ্ধার হবে এবং শান্তি সমৃদ্ধি স্থিতিশীলতা ফিরে আসবে। তবে আমরা নিশ্চিত জংগীবাদ গনতন্ত্র ও জনগণের নিরাপত্তা ও অর্থনীতির গতিশীলতা ফিরিয়ে আনতে দিবেনা। গনতন্ত্র ও শান্তিপূর্ণ পরিবেশ থাকলে জংগীবাদের হিংস্র পাশবিক ঘৃন্য রাজনীতি বিদ্বেষ ষড়যন্ত্রের বিষাক্ত রাজনীতিই বাঁচেনা। দুষিত কলুষিত পরিবেশ ছাড়া জংগীবাদি রাজনীতি ও উগ্র জাতীয়তাবাদি স্বৈররাজনীতি বাঁচেনা চলেনা যেমন ময়লা ছাড়া ময়লার বিষাক্ত কীট জীবানু বাঁচেনা।
প্রিন্ট
মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি 





















