ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: অনলাইন ডেস্ক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, ৫২-র ভাষা আন্দোলন, ৬৯-র গণঅভ্যুত্থান, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৮২-৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জীবন্ত দলিল ক্যামেরার ফ্রেমে ধারণ করেছেন ফটোসাংবাদিকরা।

তিনি বলেন, এদের তোলা এসব ছবি স্বাধীনতা ও সংগ্রামের প্রেরণা জুগিয়েছে।

আজ জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) জাতীয় সম্মেলন-২০২৬ উপলক্ষে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

কাদের গনি চৌধুরী বলেন, ক্যামেরা শুধু ছবি তোলে না, এতে ভাষা দেয়, শিল্প-সৌন্দর্যও আনে। তাই ফটোসাংবাদিকতাকে সাংবাদিকতার কোনো গৌণ অংশ হিসেবে অবহেলা করার সুযোগ নেই। একে সংবাদমাধ্যমের অপরিহার্য অংশ এবং শিল্প ও নান্দনিকতার বিষয় হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, আলোকচিত্র শুধু সময়ের প্রতিচ্ছবি নয়, ইতিহাসেরও সাক্ষী। একটি ছবি হাজারো কথা বলতে পারে। কিছু না বলেও ছবির মাধ্যমে অনেক সত্য তুলে ধরা সম্ভব। ফটোগ্রাফি এমন একটি উদ্ভাবন, যা বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। আলোকচিত্রের মাধ্যমে অনেক সময় ঘটনার পেছনের গল্পও উঠে আসে। ক্যামেরার লেন্সে ধারণ করা একটি ছবি যেমন মানুষের মনে হাহাকার জাগাতে পারে, তেমনি সামনে এগিয়ে যাওয়ার প্রেরণাও জোগাতে পারে।

তিনি আরও বলেন, একটি ছবি আবেগ, মেজাজ ও বার্তা প্রকাশ করতে পারে। এমনকি এমনও অনেক ধারণা তুলে ধরতে পারে, যা শব্দে প্রকাশ করা কঠিন।

এর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, শহীদ নূর হোসেনের ছবি এখনো ইতিহাসের অংশ হয়ে আছে। ১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় নূর হোসেন নিজের বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লিখে রাজপথে নেমেছিলেন। ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন। পরদিন বিভিন্ন পত্রিকায় তার ছবি প্রকাশিত হয়। তার মৃত্যু স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও তীব্র করে তোলে, যা ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পথ তৈরি করে।

বাসস এমডি বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র আন্দোলন চলাকালে নিরস্ত্র আবু সাঈদের দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে তার নিহত হওয়ার সেই ছবি গণঅভ্যুত্থানের গতিপথ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের অনেক ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল। বিশেষ করে লঙ্গরখানায় ক্ষুধার্ত মানুষের ভিড় এবং ডাস্টবিনের খাবার নিয়ে কুকুর ও মানুষের টানাটানির ছবি মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেছিল। ওই দুর্ভিক্ষের সময় সোনার মুকুট পরে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলের বিয়ের ছবি দৈনিক বাংলায় প্রকাশিত হলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। সীমান্তে কাঁটাতারে ফেলানীর ঝুলন্ত মরদেহের ছবিও বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে।

আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি ছবি সংবাদের বিশ্বাসযোগ্যতা ও বাস্তবতা তুলে ধরে। লিখিত প্রতিবেদনের পাশাপাশি একটি আলোকচিত্র ঘটনার বাস্তবতা পাঠকের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান ডিজিটাল যুগে গুজব ও ভুয়া তথ্যের ভিড়ে পেশাদার ফটোসাংবাদিকতা সঠিক প্রেক্ষাপট ও নৈতিকতা বজায় রেখে প্রকৃত সত্য তুলে ধরতে সাহায্য করে।

তিনি বলেন, আলোকচিত্র একটি সর্বজনীন ভাষা। ছবি বুঝতে নির্দিষ্ট কোনো ভাষার জ্ঞান প্রয়োজন হয় না। এটি দেশ, কাল ও ভাষার সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে। সংবাদপত্র কিংবা অনলাইন পোর্টালে পাঠকের দৃষ্টি প্রায়ই প্রথমে ছবির দিকে যায়। একটি ছবি জটিল বিষয়ও সহজে বুঝতে সাহায্য করে।

তিনি আরও বলেন, যুদ্ধ, দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ ও মানবাধিকার লঙ্ঘনের ছবি মানুষের বিবেককে নাড়া দেয় এবং বিশ্বব্যাপী জনমত গঠনে ভূমিকা রাখে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ ও ভিয়েতনাম যুদ্ধের ঐতিহাসিক ছবিগুলো এর উদাহরণ। একইভাবে সমাজের অসংগতি, দুর্নীতি ও প্রান্তিক মানুষের দুঃখ-দুর্দশা ক্যামেরাবন্দি করে ফটোসাংবাদিকরা নীতিনির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিত করতেও ভূমিকা রাখেন।

বিএফইউজের মহাসচিব বলেন, ফটোসাংবাদিকতার মাধ্যমে ধারণ করা ছবি সময়ের গণ্ডি পেরিয়ে ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে সংরক্ষিত থাকে। ভবিষ্যৎ প্রজন্ম এসব ছবির মাধ্যমে অতীতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ঘটনাবলি সম্পর্কে জানতে পারে।

কাদের গনি চৌধুরী বলেন, সংবাদপত্র মূলত ভাষার মাধ্যমে সাজানো হলেও ছবি হলো এর গুরুত্বপূর্ণ অংশ। ভাষার মাধ্যমে পরিবেশিত তথ্য ও তত্ত্বকে একটি ছবি আরও জীবন্ত করে তোলে। শব্দ যে চিত্র আঁকে, ছবিতে তা বাস্তব রূপ পায়। অনেক ক্ষেত্রে ক্যামেরার ভাষা শব্দকেও ছাড়িয়ে যায়।

একজন ফটোসাংবাদিককে দায়িত্ব পালনে যথেষ্ট সচেতন থাকতে হয় উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে ফটোসাংবাদিকদের কাজ করতে হয়। ছবির যথার্থতা, প্রেক্ষাপট ও ক্যাপশনের বিষয়ে তাদের সবসময় সতর্ক থাকতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

আপডেট টাইম : ১০:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬