ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

অল্পের জন্য হল না ইতিহাস

জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ইব্রাহিম জাদরান আরেকটু হলে ইতিহাস রচনাই করে ফেলতেন। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকে আফগানিস্তানের ১৭ বছরের তরুণ ওপেনার দলের কঠিন পরিস্থিতির মুখে সেঞ্চুরির খুব কাছ থেকে ঘুরে এসেছেন। আউট হয়েছেন ৮৭ রান করে।

প্রথম ইনিংসে ২১ রান করে আউট হওয়া ইব্রাহিম দ্বিতীয় ইনিংসের শুরুতে খুব চাপে ছিলেন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন আফগান শিবিরে। ২৮ রানের মাথায় নাঈম হাসানের ঘূর্ণিতে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা।
চাপকে জয় করে কঠিন অবস্থা থেকে ৮৭ রানের ইনিংস খেলে ইব্রাহিম দলকে নিয়ে গেছেন সুসংহত অবস্থায়। সেঞ্চুরি পেলে এ ডানহাতি হতেন বিশ্বের চতুর্থ কনিষ্ঠ ব্যাটসম্যান।

নাঈম হাসানের বল তুলে মারতে গিয়ে সীমানার কাছে মুমিনুলের হাতে ক্যাচ দেন ইব্রাহিম। পরে মোহাম্মদ নবী ২২ গজে নেমে আগ্রাসী মেজাজ দেখাতে গিয়ে মেহেদী হাসান মিরাজকে উইকেট দেন। এবার স্কয়ার লেগে ক্যাচ নেন মুমিনুল।

১৩৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা আফগানিস্তান ৬ উইকেট হারিয়ে তুলেছে ২০১ রান। তিনশ ছাড়িয়েছে সফরকারীদের লিড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

অল্পের জন্য হল না ইতিহাস

আপডেট টাইম : ০৪:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯