বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

রণবীর-আলিয়ার গোপন বিয়ের ছবি ফাঁস

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩২৪ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। অফস্ক্রিনে জমিয়ে প্রেম করছেন এই দুই তারকা। তাদের প্রেম-বিয়ে নিয়ে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে কোনো না কোনো খবর।

এখন পর্যন্ত তারা বিয়ে করেননি এমনটাই জানে সবাই। তাদের বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছড়ানো বলিউডে। জানা গিয়েছে, আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর-আলিয়া।
এদিকে তাদের বিয়ের একটি ছবি ফাঁস হয়েছে। সেটি সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। প্রশ্ন হলো বিয়ে না হয়ে থাকলে বিয়ের ছবি কোথা থেকে এলো? ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এটা এডিট করা ছবি। দুই তারকার ভক্তরা মজা করে ছবিটি অনলাইনে ছেড়েছেন।

দিন কয়েক আগেই একটি পোশাক বিপণনীর বিজ্ঞাপনে বধূবেশে দেখা গিয়েছে আলিয়াকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক জল্পনাই তৈরি হয়। বিজ্ঞাপন দেখে ফ্যানেরা আলিয়াকে ‘রণবীর কি দুলহান’ বলে ডাকতে শুরু করে। এই চর্চার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল রণবীর-আলিয়ার বিয়ের ছবি। সেটাও রণবীরের বাবা ঋষি কাপুরের ৬৭তম জন্মদিনে।

ইনস্টাগ্রামে এই ছবি ভাইরাল। রণবীর কাপুর মাই লাইফ লাইন নামের একটি ইনস্টা অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে এই ছবি। ওই বিজ্ঞাপনের একটি অংশ থেকেই আলিয়ার ছবি নেওয়া হয়েছে এবং সেখানে খুব নিপুণ হাতে রণবীরকে বসানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com