মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নে নতুন দিগন্ত নবাবগঞ্জ উপজেলায় ঈদের ছুটিতে নিজ এলাকায় রোগীদের সেবা দিচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন মাদারীপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন এমপি’র যে কারণে সেভিয়া থেকে বরখাস্ত হলেন আর্জেন্টাইন কোচ তিন দিনে ত্রিশ লাখ ছুঁইছুঁই রাফীর প্রেশার কুকার স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে বিকেল ৪টা পর্যন্ত কেমন আছেন মির্জা আব্বাস, যা জানা গেল শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের

বুয়েটের বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৫৯ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন বিভাগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ৫ অক্টোবর হচ্ছে না। এই তারিখ পরিবর্তন করা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। রোববার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারিখ পরিবর্তনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শনিবার বুয়েটের একাডেমিক কাউন্সিলের জরুরি অধিবেশনে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়। ভর্তি পরীক্ষার তারিখ ছাড়া বুয়েটের ভর্তি পরীক্ষাসংশ্লিষ্ট অন্য সব তারিখ অপরিবর্তিত থাকবে। অনলাইনে ভর্তির আবেদন ও আবেদন ফি আজ (সোমবার) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জমা দেয়া যাবে। বুয়েটের রেজিস্ট্রার কার্যালয়ে ১ থেকে ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ই, টি, আর ও এস-চিহ্নিত আবেদনপত্র সরাসরি জমা দেয়া যাবে। ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্য প্রার্থীদের নামের তালিকা ১৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। কেবল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরীক্ষার পরিবর্তিত তারিখের সঙ্গে সমন্বয় করা হবে।’

বুয়েটে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া গত ৩১ আগস্ট সকাল থেকে শুরু হয়েছে। এবার ১২টি বিভাগে প্রথম বর্ষে মোট ১ হাজার ৬০ জন শিক্ষার্থী ভর্তি করবে বুয়েট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com