মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ডের সামনে আফগানিস্তান

  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭০ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক,সিটিজেন নিউজ: তিন বছর ধরেই রেকর্ডটা তাদের দখলে। এবার সুযোগ এসেছে সেই রেকর্ডটি আরেক দফা বাড়িয়ে নেয়ার। সেজন্য প্রয়োজন শুধুমাত্র একটি জয়। আজ (রোববার) বাংলাদেশকে হারাতে পারলেই নিজেদের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলবে আফগানিস্তান।

টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই ভয়ঙ্কর দল আফগানিস্তান। যার প্রমাণ মেলে তাদের পরিসংখ্যানেই। এখনও পর্যন্ত এই ফরম্যাটে ৭২ ম্যাচ খেলে জিতেছে ৫০টিতে, পরাজয় মাত্র ২২ ম্যাচে। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া ২৮ রানের জয়টিই ছিল তাদের পঞ্চাশতম জয়।
এ জয়ের মাধ্যমেই আবার একটানা ১১টি ম্যাচ জেতার রেকর্ড গড়েছে আফগানিস্তান। যা কি-না টি-টোয়েন্টি ক্রিকেটে একটানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার বিশ্বরেকর্ড। এর আগে ২০১৬-১৭ সালেও কুড়ি ওভারের ফরম্যাটে টানা ১১টি ম্যাচ জিতেছিল আফগানিস্তান। সেবার তাদের ১১ জয়ের প্রতিপক্ষ ছিলো ওয়েস্ট ইন্ডিজ, ওমান, আরব আমিরাত ও আয়ারল্যান্ড।

আর এবার বাংলাদেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে হারিয়েই টানা ১১টি জয় তুলে নিয়েছে আফগানিস্তান। গতবছর শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ দিয়ে শুরু। পরে দেরাদুনে বাংলাদেশকে ৩ ম্যাচ, আয়ারল্যান্ডকে ব্রিড ও দেরাদুনে মোট ৫ ম্যাচ এবং সবশেষ চলতি ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে আফগানিস্তান।

আজ সন্ধ্যায় বাংলাদেশের বিপক্ষে টানা দ্বাদশ জয়ের লক্ষ্যে খেলতে নামবে আফগানরা। আর জয়টিই পেয়ে গেলেই নিজেদের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়বে তারা।

টি-টোয়েন্টিতে টানা জয়ের রেকর্ড

১. আফগানিস্তান – ১১* ম্যাচ (২০১৮-১৯)
২. আফগানিস্তান – ১১ ম্যাচ (২০১৬-১৭)
৩. পাকিস্তান – ৯ ম্যাচ (২০১৮)
৪. ইংল্যান্ড – ৮ ম্যাচ (২০১০-১১)
৫. আয়ারল্যান্ড – ৮ ম্যাচ (২০১২)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com