সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

মাহাথির মোহাম্মদ দিনে কাজ করেন ১৮ ঘণ্টা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৩৫৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গত বছরের মে মাসে তিনি দায়িত্ব গ্রহণ করেন। প্রতিদিন গড়ে ১৮ ঘণ্টা কাজ করেন বলে সম্প্রতি তিনি জানিয়েছেন।

৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। গত বছর মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের আগে চার দলের সমন্বয়ে গঠিত ‘পাকাতান হারাপান’ জোটের প্রধান নির্বাচিত হন তিনি। এই জোটের অন্য আরেকটি দল ছিল আনোয়ার ইব্রাহিমের ‘পার্টি কেয়াদিলান রাকায়াত।’

আনোয়ার ইব্রাহিম একসময় মাহাথির সরকারের উপ-প্রধানমন্ত্রী ছিলেন। সমকামিতা ও দুর্নীতির অভিযোগ এনে মাহাথিরই তাকে কারাগারে পাঠিয়েছিলেন। প্রায় ছয় বছর কারাভোগ করেন তিনি।

এরপর ২০১৫ সালে একই অভিযোগে আনোয়ার ইব্রাহিমকে আবারও কারাগারে পাঠিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ২০১৮ সালে মাহাথির ক্ষমতা গ্রহণের পর ছাড়া পান আনোয়ার।

নির্বাচনের আগে আনোয়ারের দলের সঙ্গে মিলে জোট গঠন করেছিলেন মাহাথির মোহাম্মদ। আনোয়ার কারাগারে থাকায় নির্বাচনে জোট জয় পেলে মাহাথির প্রধানমন্ত্রী হবেন বলে একটি অনানুষ্ঠানিক চুক্তি হয়েছিল। কথা ছিল মাহাথির প্রধানমন্ত্রী হলে আনোয়ারকে মুক্ত করবেন এবং দু’বছর পর তার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম আগামী মে মাসে প্রধানমন্ত্রী হওয়ার আশা প্রকাশ করেন। গত ১৮ সেপ্টেম্বর ব্লুমবার্গ টেলিভিশনকে তিনি এই সাক্ষাৎকার দেন।

তবে আনোয়ারের এই বক্তব্যের সপ্তাহ খানেক পর ‘ইউএস কাউন্সিল অন ফরেন রিলেশন্সের এক অনুষ্ঠানে মাহাথির আরও তিন বছর প্রধানমন্ত্রী থাকার আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনের আগে পদত্যাগ করে অন্য প্রার্থীর জন্য রাস্তা তৈরির অঙ্গীকার করছি আমি। ফলে আমার হাতে হয়ত সর্বোচ্চ তিন বছর সময় আছে। তাই আমি দিনে ১৮ ঘণ্টা করে কাজ করছি। কারণ আমার বেশি সময় নেই।’

মালয়েশিয়ার পরবর্তী নির্বাচন হওয়ার কথা ২০২৩ সালে। আনোয়ার ও মাহাথিরের এমন বক্তব্যের পর তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

তবে মাহাথির মোহাম্মদের গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা কাদির জেসিন বলেছেন, নির্বাচনের আগে পাকাতান হারাপান জোটের নেতাদের মধ্যে পাঁচটি বিষয়ে ঐকমত্য হয়েছে। এরমধ্যে আনোয়ারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টিও রয়েছে। তবে কখন তা করা হবে, সে ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com