বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ক্যজাই মারমা’র ৩০তম শহীদ বার্ষিকীতে পিসিপি’র প্রদীপ প্রজ্বলন গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ ​ পিরোজপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীর কারাদণ্ড সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে রাজবাড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় নিহত ৭

বাংলাদেশের কে কে সুযোগ পেলেন বাংলা টাইগার্সে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৩৫৬ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: আবুধাবিতে টি-টেন লিগে এবার প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশের ফ্র্যাঞ্জাইজিভিত্তিক দল ‘বাংলা টাইগার্স’। দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে শক্তিশালী এক দল গড়েছে তারা।

আসন্ন মৌসুমের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলা টাইগার্স। যাতে বাংলাদেশের ৭ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। তবে জাতীয় দলের ক্রিকেটাররা যেহেতু এই সময়টায় ব্যস্ত থাকবেন, তাই তাদের কাউকে নেয়া হয়নি।

আইকন ক্রিকেটার হিসেবে আগেই শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরার নাম ঘোষণা করেছিল বাংলা টাইগার্স। তার সঙ্গে আছেন রাইলি রুশো, জেমস ফকনার, কলিন ইনগ্রামদের মতো বিদেশি খেলোয়াড়।

আর বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া ৭ ক্রিকেটার হলেন-এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিক, ইয়াসির আলি, মেহেদী হাসান, আরাফাত সানি ও আবু হায়দার রনি।

এই টুর্নামেন্টে বাংলা টাইগার্স দলের কোচ বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। তার দিক নির্দেশনাতেই খেলবেন থিসারা, ফকনাররা। ম্যানেজার থাকছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল।

আট দলের এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৫ নভেম্বর। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল।
উল্লেখ্য, আবুধাবির ঐ টি টেন ক্রিকেট আসরের প্লেয়ার্স ড্রাফটে বাংলা টাইগার্সের স্বত্ত্বাধিকারি চট্টলার সন্তান ইয়াসিন চৌধুরী স্ব শরীরে উপস্থিত থেকে অংশ নিয়েছেন। তার সাথে আরেক নামি ক্রীড়া সংগঠক ও ক্রিকেট অন্তঃপ্রাণ সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীরও উপস্থিত ছিলেন।

বাংলা টাইগার্স স্কোয়াড : থিসারা পেরেরা (আইকন), কলিন ইনগ্রাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, আন্দ্রে ফ্লেচার, কায়েস আহমেদ, জেমস ফকনার, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, চিরাগ সুরি, জুনায়েদ সিদ্দিকী, ইয়াসির আলি, মেহেদী হাসান, আরাফাত সানি ও আবু হায়দার রনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com