রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৪৬ কোটি টাকা ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার

ফিফা সভাপতি জার্সি উপহার দিলেন প্রধানমন্ত্রীকে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৩৭৪ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: একদিনের সফরে আজ বৃহস্পতিবার ভোরে ঢাকায় পা রেখেছেন আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

আজ সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শিমুল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন ইনফ্যান্তিনো। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়গুলো তুলে ধরেন। অপরদিকে বাংলাদেশের ফুটবলের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন ফিফা সভাপতি।

ফিফার পক্ষ থেকে শেখ হাসিনার নাম লেখা নীল রংয়ের একটি ১০ নাম্বার জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন ইনফ্যান্তিনো। প্রধানমন্ত্রীও ইনফ্যান্তিনোর নাম খেলা লাল সবুজ বাংলাদেশ দলের একটি জার্সি উপহার দেন ফিফা সভাপতিকে। এ সময় আরও উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাফুফে কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে ইনফ্যান্তিনোর। এরপর বেলা ২টা ২০ মিনিটে সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেবেন ফিফা সভাপতি। সব আনুষ্ঠানিকতা শেষ করে আজ বিকেল পাঁচটায়ই লাওসের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com