রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই কিউবার সঙ্গে সংলাপের আহ্বান মেক্সিকো, স্পেন ও ব্রাজিলের মে মাসের মাঝামাঝি পর্যন্ত পেছাল পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল তুরাগে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার ২ আসামী গ্রেফতার দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

ক্রমান্বয়ে কমতে পারে রাতের তাপমাত্রা

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ২৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে সদ্য। দু’দিন হলো শরৎও বিদায় নিয়েছে। এসেছে হেমন্ত। গ্রামে গ্রামে শীতের আগমনী হাওয়া বাইছে। ভোরে মিলছে শিশিরের দেখা। শেষ রাতে পড়ছে ঠান্ডা। গ্রামের মতো রাজধানীতে শীতের আগমনী বার্তা স্পষ্টভাবে টের পাওয়া না গেলেও রাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। দিন দিন রাতের তাপমাত্রা কমতেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাদেশে গতকাল কোনো বৃষ্টি ছিল না। কক্সবাজারে ৩৫ ডিগ্রি তাপমাত্রা থাকলেও বাকি সব জায়গায় তার নিচে ছিল।

শুক্রবারের সন্ধ্যা ৬টা পরবর্তী ৪৮ ঘণ্টা বা দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিদ্যমান আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তার পরবর্তী পাঁচদিন রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শনিবার খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে শনিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com