শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্পেন সরকার পাঁচ লাখ অভিবাসীকে স্বীকৃতি দেবে পুলিশে টিআরসি পদে নিয়োগ উপলক্ষে সাতক্ষীরায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খুলনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার চুক্তি না হলে ইরান বন্দরে মার্কিন অবরোধ বহাল থাকবে: ট্রাম্প আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি) পিরোজপুর এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়ার অনুষ্ঠানে মাসুদ সাঈদী দিনাজপুরের বিরামপুরে উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি) রাঙামাটিতে যুবনেতা হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ খাগড়াছড়িতে ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা’র আত্মবলিদানের ৩৩ বছর আজ

খোকার প্রথম জানাজা নিউইয়র্কে অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৩০৫ বার পঠিত

অনলাইন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার প্রথম জানাজা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় খোকার দুই ছেলে, মেয়ে ও স্ত্রী উপস্থিত ছিলেন।

জানাজায় সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন বলেন, ‘আমি বাংলাদেশ কনস্যুলেটকে ধন্যবাদ জানাতে চাই। আমার বাবার মৃত্যুর পরে হলেও পাসপোর্ট না হলেও দেশে নেয়ার জন্য ট্রাভেল পারমিট ইস্যু করতে সব ধরনের সহযোগিতা করেছেন। উনার দাফন বাংলাদেশেই হবে। আমার মা ট্রাভেল পারমিট সংগ্রহ করতে পেরেছেন।’

জানাজায় উপস্থিত ছিলেন খোকার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুস সালাম, জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান ও নিউইয়র্ক কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন।

মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার জানাজার সময় তার কফিনটি বাংলাদেশের লাল-সবুজ পতাকায় মোড়ানো ছিল। জানাজা শুরুর আগে মুক্তিযোদ্ধারা রণাঙ্গণের এই বীর যোদ্ধাকে স্যালুট দিয়ে বিদায় জানান।

নিউইয়র্ক সময় মঙ্গলবার রাত ১১টায় আমিরাত এয়ারলাইন্সে করে সাদেক হোসেন খোকার মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হবে। আগামীকাল বৃহস্পতিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সাদেক হোসেন খোকার মরদেহ দেশে এলে জুরাইনে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল।

নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টায় মারা যান সাদেক হোসেন খোকা। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com