রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সন্তানকে বুকে ধারনে মায়ের দৃঢ় অবস্থান। গুলির ঘটনা ইরান যুদ্ধ থেকে আমাকে বিরত রাখতে পারবে না: ট্রাম্প উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী ইউক্রেনে টানা ২০ ঘণ্টা রুশ হামলা: নিহত ৮, আহত ৪৯ কলম্বিয়ার মহাসড়কে বোমা হামলায় নিহত ১৪, আহত ৩৮ ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত নৈশভোজের সময় গুলির শব্দ, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার : মাহদী আমিন

নির্ধারিত সময়ে কলকাতায় পৌঁছালো টাইগাররা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ২৯১ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: ইন্দোর মিশন শেষ হয়ে গেছে আরও তিনদিন আগে। শনিবারই শেষ হয়ে গেছে প্রথম টেস্ট। তিনদিনেই ভারত টেস্ট জিতে নেয় এক ইনিংস ও ১৩০ রানের বড় ব্যবধানে।

তিনদিন আগে টেস্ট শেষ হয়ে গেলেও, নির্ধারিত সময়ের আগে কলকাতায় এসে পৌঁছার কোনো সুযোগ ছিল না। এ কারণে, বাংলাদেশ এবং ভারত- উভয় দলকেই অপেক্ষায় থাকতে হয়েছে আজকের (মঙ্গলবার) জন্য।

অবশেষে নির্ধারিত সময় ধরেই আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে ইন্দোর থেকে কলকাতায় এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সেই ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারতের মাটিতে প্রথম ফ্ল্যাডলাইটের আলোয় গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট। বাংলাদেশের জন্যও এটা হবে দিবা-রাত্রির টেস্টে খেলার প্রথম অভিজ্ঞতা।

ইডেন টেস্টকে স্মরণীয় করে রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। শুধু দিবা-রাত্রিতে আয়োজনই নয়, এই টেস্ট উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সঙ্গে থাকবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়।

টেস্ট শুরুর আগে গান গাইবেন বাংলাদেশের রুনা লায়লা এবং ভারতের স্রেয়া ঘোশাল। সংবর্ধনা দেয়া হবে ২০০০ সালে বাংলাদেশ ও ভারতের প্রথম টেস্টে খেলা ক্রিকেটারদের।
সবচেয়ে বড় কথা, ইডেন গার্ডেনে ফ্ল্যাড লাইটের আলোয় দিবা-রাত্রির টেস্টে গোলাপি বলে কেমন খেলবে বাংলাদেশ? সেটাই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com