বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

বেনাপোলে ৬৫ হাজার ডলারসহ পাচারকারী আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৩৩৯ বার পঠিত

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪০০ আমেরিকান ডলারসহ এক বৈদেশিক মুদ্রা পাচারকারীকে আটক করেছে। বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সজিব হোসেন (২৮)। সে শরিয়ত পুর জেলা সদরের বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয় বেনাপোল চেকপোস্টের ইকবাল নামে একজন তাকে এই ডলার দেয় বলে জানায় সজিব।
৬৫ হাজার ডলারসহ আটক ব্যক্তি

বিজিবি জানায়, একজন বৈদেশিক মুদ্রা পাচারকারী বিপুল পরিমাণ ডলারের একটি চালান ভারত থেকে পাচার করে ঢাকায় নিয়ে যাবে বলে আগেই গোপন খবর আসে। এর ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব ফোর্স নিয়ে বেনাপোল বাজারের সোহাগ পরিবহনের সামনে অভিযান চালিয়ে সজিবকে আটক করেন। পরে ক্যাম্পে নিয়ে তার লাগেজ তল্লাশি করে ৬৫ হাজার ৪০০ আমেরিকান ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি টাকা প্রায় ৫৬ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা ডলারসহ পাচারকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com