সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর রিয়াল মাদ্রিদের ডার্বি জয়, শীর্ষে থাকা বার্সেলোনার কষ্টার্জিত জয় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে “পুনর্মিলনী ফিরে দেখা ২০২৬ অনুষ্ঠিত মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রী: ‘ত্রুটিহীন সেবা নিশ্চিত করতে সরকারি নজরদারি’ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে জাইমা রহমানের চেলসির বয়স ভিত্তিক দলে সুযোগ পাওয়ার খবর নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আতিকুল কল্যাণপুর থেকে গণসংযোগ করবেন আজ

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম রোববার কল্যাণপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করবেন।

আজ রোববার বেলা ১১টায় কল্যাণপুরের খাজা মার্কেট থেকে তিনি ১০ম দিনের মতো গণসংযোগ শুরু করবেন।

মেয়র প্রার্থী আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন ইমন জানান, রোববার কল্যাণপুরের খাজা মার্কেট থেকে পাইকপাড়া, দক্ষিণ পাইকপাড়া, মধ্যে পাইকপাড়া,গাবতলী, গোলারটেক, মাজার রোড,দারুস সালাম, লালকুঠিসহ এলাকায় গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে ভোট চাইবেন আতিকুল ইসলাম।

এর আগে গত ১০ জানুয়ারি থেকে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরা থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন। এরই ধারাবাহিকতায় রোববার ১০ম দিনের মত গণসংযোগ পরিচালিত হবে।

প্রসঙ্গত, নতুন তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com