শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৭ লাখ টাকা

ইসি সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মুনছুর রহমানের ইন্তেকাল

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মো. মুনছুর রহমান (৫৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত ১৮ মার্চ তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যান। তিনি সর্বশেষ ইসির সূত্রাপুর অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

মো. মুনছুর রহমান দীর্ঘদিন নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। তিনি চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি হিসেবে সহকর্মীদের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সহকর্মীদের প্রতি তার অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও সহানুভূতিশীল মনোভাব ছিল উল্লেখযোগ্য।

আজ শুক্রবার ইসি সচিবালয়ের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com