শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরিফিন শুভর ভক্তদের জন্য দুঃসংবাদ

  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০১৯
  • ৩৯০ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: কলকাতার ‘অভিযাত্রিক’ সিনেমায় অপু চরিত্রে অভিনয় করার কথা ছিল আরিফিন শুভ’র। সব কিছু ঠিক থাকলে ১৫ মে ছবিটির শুটিংয়ে অংশ নিতেন শুভ। কিন্তু শুটিং শুরু মাত্র চারদিন আগেই দুঃসংবাদ পেলেন ঢাকাই সিনেমার এই নায়ক। এই ছবি থেকে বাদ পড়ে গেছেন তিনি।

আরিফিন শুভর ভক্তদের জন্য এটা অবশ্যই দুঃসংবাদ। এক মেইল বার্তায় ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান গৌরাঙ্গ ফিল্মস জানিয়েছে, অনভিপ্রেত সামাজিক ও রাজনৈতিক কারণে আরিফিন শুভর সঙ্গে তারা কাজ করতে পারছে না। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে শুভর সঙ্গে আলোচনা করেছে প্রযোজনা সংস্থাটি।
সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্রের খবর, বাংলাদেশি অভিনয়শিল্পীদের আপাতত ওয়ার্ক পারমিট ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দূতাবাস। আর সেই কারণেই কালজয়ী ‘অপু’ হতে পারলেন না আরিফিন শুভ।

সিনেমাটির পরিচালক শুভ্রজিৎ মিত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ফেরদৌস আর নূরের বিতর্কিত কাণ্ডের কারণে কোনো বাংলাদেশি শিল্পীকে ওয়ার্ক পারিমিট দেয়া হচ্ছে না। সেজন্য ছবিটিতে আরিফিন শুভর অভিনয় করা হচ্ছে না। ফেরদৌস ও নুর যে কেনো তখন নির্বাচনে প্রচারণায় অংশ নিতে গেলেন! প্রচুর টাকা ক্ষতি হয়ে গেলো আমাদের। সব চূড়ান্ত করে ফেলেছিলাম আমরা।

মে মাসের ১৫ তারিখ থেখে শুটিং শুরু হওয়ার কথা ছিল। আমদের পুরো টিম কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। এখন রাতারাতি কাউকে রিপ্লেসমেন্টও করা যাচ্ছে না। গত কয়েকমাস ধরে ছবিটি নিয়ে পুরো টিম পরিশ্রম করে যাচ্ছিল। এখন সেই পরিশ্রমটাই বৃথা গেলো। আমরা দিল্লিতে শুভর ভিসার বিষয়ে আলাপ করেছিলাম। কিন্ত কাজ হয়নি। এই পরিস্থিতিতে ছবির কাজটা পিছিয়ে গেলো। এবছর ছবির কাজ শুরুই করতে পারবো না।’

কলকাতার পরিচালক শুভ্রজিৎ মিত্র ‘অপরাজিত’ উপন্যাসের শেষ ১০০ পৃষ্ঠা অবলম্বনে ‘অভিযাত্রিক-দ্য ওয়ান্ডার লাস্ট অব অপু’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন। সেখানে অপু চরিত্রে থাকার কথা ছিল শুভর।

প্রসঙ্গত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালি’ এবং ‘অপরাজিত’ উপন্যাসকে সত্যজিৎ রায় তিন ভাগে ভাগ করে ট্রিলজি (‘পথের পাঁচালি’, ‘অপরাজিত’ এবং ‘অপুর সংসার’) নির্মাণ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com