সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে জাইমা রহমানের চেলসির বয়স ভিত্তিক দলে সুযোগ পাওয়ার খবর নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক পটুয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার ঈদের ছুটিতে পঞ্চগড় জেলা প্রশাসন ইকোপার্কে দর্শনার্থীদের ঢল তেহরানে বিস্ফোরণ, ইসরাইলের নতুন হামলার ঘোষণা ঈদের ছুটিতে চাঁদপুর তিন নদীর মোহনায় উপচে পড়া ভিড় কেনিয়ায় মার্চে প্রবল বর্ষণে ৮১ জনের প্রাণহানি : কর্তৃপক্ষ কিম জং উন উ. কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি নির্বাচিত বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানী উত্তরায় একটি ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ২৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাট থেকে কাজী গোলাপ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পশ্চিম থানা-পুলিশ।

নিহত গোলাপ বাবলু পরিবহনের আব্দুল্লাহপুরের কাউন্টার মাস্টার। দেশের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে।

১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৩ নম্বর বাড়ির সপ্তম তলায় স্ত্রী ও মেয়ে নাফিজাকে নিয়ে বসবাস করতেন তিনি।

গোলাপ হোসেনের স্ত্রী-সন্তান ৮-১০ দিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। এসময় তিনি একাই বাসায় ছিলেন।

ওই বাড়ির কেয়ারটেকার রফিকুল ইসলাম ও তার স্ত্রী দীপা বলেন, গোলাপ হোসেনের স্ত্রী আজ সকালে তাকে ফোন দিয়ে জানায়, তার স্বামীর মোবাইল বন্ধ রয়েছে। তার কোনো খবর পাওয়া যাচ্ছে না।

‘এ কথা শুনে কেয়ারটেকারের স্ত্রী ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। কিন্তু একটি জানালা খোলা থাকায় জানালা দিয়ে ভেতরে রক্তাক্ত অবস্থায় গোলাপ হোসেনের লাশ পড়ে থাকতে দেখেন।’

তিনি বলেন, পশ্চিম থানা-পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসে এবং গলাকাটা ও নাড়িভুঁড়ি বের হয়ে এসেছে, এমন অবস্থায় বিছানার ওপরে লাশ উদ্ধার করে।

উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক বলেন, খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার ওসিসহ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসেন এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক সুরতহালের কাজ চলছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com