সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে জাইমা রহমানের চেলসির বয়স ভিত্তিক দলে সুযোগ পাওয়ার খবর নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক পটুয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার ঈদের ছুটিতে পঞ্চগড় জেলা প্রশাসন ইকোপার্কে দর্শনার্থীদের ঢল তেহরানে বিস্ফোরণ, ইসরাইলের নতুন হামলার ঘোষণা ঈদের ছুটিতে চাঁদপুর তিন নদীর মোহনায় উপচে পড়া ভিড় কেনিয়ায় মার্চে প্রবল বর্ষণে ৮১ জনের প্রাণহানি : কর্তৃপক্ষ কিম জং উন উ. কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি নির্বাচিত বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ঈদের ছুটিতে পঞ্চগড় জেলা প্রশাসন ইকোপার্কে দর্শনার্থীদের ঢল

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

জেলা শহরের অদূরে মীরগড় এলাকায় গড়ে ওঠা পঞ্চগড় জেলা প্রশাসন ইকোপার্কে ঈদের ছুটিতে নেমেছে দর্শনার্থীদের ঢল। গত বছরের ২৬ মার্চ উদ্বোধনের পর থেকেই বিনোদনপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এ পার্কে ঈদের ছুটিতে ভিড় কয়েকগুণ বেড়েছে।

গতকাল রোববার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন। শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে দলে দলে মানুষ ভিড় জমান পার্কটিতে। সবুজে ঘেরা পরিবেশ, ফুলের বাগান, ফোয়ারা ও দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করছে।

দর্শনার্থীরা জানান, জেলার মধ্যে এমন মনোরম পরিবেশে ঘোরার জায়গা কম থাকায় ঈদের ছুটিতে পরিবার নিয়ে সময় কাটাতে এই ইকোপার্কই তাদের প্রথম পছন্দ। অনেকে আবার ছবি তোলা, আড্ডা দেওয়া ও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভিড় করছেন এখানে।

ছোয়াদ হাসান নামের এক দর্শনার্থী বলেন, বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। ছবি তোলা আর আড্ডা দেওয়ার জন্য জায়গাটা দারুণ।

সানাউল্লাহ নামের আরেকজন বলেন, ঈদের ছুটিতে অনেকেই পরিবার নিয়ে একটু স্বস্তির সময় কাটাতে এখানে আসছেন। পার্কটি দারুণ পরিবেশে গড়ে উঠেছে। এখানে সব শ্রেণির মানুষ স্বাচ্ছন্দ্যে আসতে পারে।

দর্শনার্থী জাহিদ হাসান রাসেল বলেন, পার্কটি খুব অল্প সময়ে ব্যাপক সাড়া ফেলেছে। এটির উন্নয়নে আরো উদ্যোগ নিলে দর্শনার্থী উপস্থিতি বাড়বে।

এদিকে, দর্শনার্থীদের ভিড়কে কেন্দ্র করে পার্কের আশপাশে জমে উঠেছে অস্থায়ী দোকান ও খাবারের স্টল। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও চাঙ্গা হয়ে উঠেছে।

রফিকুল নামে এক দোকানদার জানান, ঈদের সময় জনসমাগম বেড়ে গেলে বিক্রি অনেক বেশি হয়। যা তাদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, ঈদের ছুটিকে সামনে রেখে দর্শনার্থীদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সেবার বিষয়টি নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারিও জোরদার করা হয়েছে।

ঈদের দ্বিতীয় দিন পার্ক পরিদর্শনে আসেন পার্কটির রূপকার ও সাবেক জেলা প্রশাসক সাবেত আলী। ব্যাপক জনসমাগম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, এই ইকোপার্কটি আমাদের সময়ের একটি পরিকল্পনার বাস্তব রূপ। এত মানুষের উপস্থিতি প্রমাণ করে এটি এখন জেলার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।

জেলা প্রশাসন ইকোপার্কের ব্যবস্থাপক তানবীরুল বারী নয়ন বলেন, ভবিষ্যতে পার্কটিতে আরও নতুন বিনোদন সুবিধা যুক্ত করে এটিকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com