বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে নওমুসলিম ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই

রুনা লায়লা স্বেচ্ছায় গৃহবন্দি

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ২৮৮ বার পঠিত

বিনোদন ডেস্ক : ‘সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছি। ফিরেই পরিবারের সদস্য ও অন্যান্যর কাছ থেকে নিজেকে আলাদা রেখেছি। সাবধানতা অবলম্বন করুন, নিরাপদ থাকুন এবং অন্যদের নিরাপদ রাখুন’—বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা তার ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা লিখেন।

করোনা প্রকোপে উদ্বিগ্ন বিশ্বের মানুষ। চীন, ইতালির দুঃসহ পরিস্থিতি কারো অজানা নয়। সময়ের সঙ্গে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। এখন পর্যন্ত ১৮৮টি দেশ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়েছে। গতকাল শনিবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ২৪ জন। এ অবস্থায় দায়িত্ববান নাগরিক হিসেবে নিজেকে স্বেচ্ছা গৃহবন্দি রেখেছেন রুনা লায়লা।

সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে এই শিল্পী লিখেন, ‘সারা বিশ্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সকলকে বিষয়টি উপলব্ধি করতে হবে। এটি প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু নিজেরাই নন, আশেপাশের প্রত্যেককে সুরক্ষিত করতে হবে। দেশ-বিদেশের চিকিৎসক ও সরকার যেসব নিয়মের কথা বলেছেন তা মেনে চলতে হবে।’

‘সম্প্রতি যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা ১৪ দিন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকুন। যাতে তারা নিশ্চিত হতে পারেন তারা করোনাভাইরাসে আক্রান্ত নন। সংক্রমণ রোধের জন্য এ সময়ে কেউ তাদের সংস্পর্শে যাবেন না। জনসমাবেশ ও জনাকীর্ণ স্থান এড়িয়ে চলা উচিত। দেশের সচেতন নাগরিকের এসব পালন করা দায়িত্ব। এই সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে প্রয়োজনীয় সতকর্তা অবলম্বন করাও আমাদের দায়িত্ব’। লিখেন রুনা লায়লা।

শুধু রুনা লায়লা নন, সংগীতশিল্পী তাহসান খান, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, আরিফিন শুভ, নুসরাত ফারিয়াসহ শোবিজের অনেক তারকাই স্বেচ্ছায় গৃহবন্দি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com