বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

নায়ক হেলাল খানের বাবা ও ভাই করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩১৬ বার পঠিত

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক সময়ের আলোচিত চিত্রনায়ক হেলাল খানের বাবা। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এর আগে তার ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হন। এ তথ্য নিশ্চিত করেছেন হেলাল খান।

এ চিত্রনায়ক তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন। আমার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।

হেলাল খানও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তার বাবার দেখাশোনা করছেন বলেও জানান তিনি।

দীর্ঘদিন ধরে হেলাল খান অভিনয় থেকে দূরে রয়েছেন। ‘জুয়াড়ি’, ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’, ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনি’সহ বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘জুয়াড়ি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com