মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ ” ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সাথে ” সাংবাদিক মো: মুক্তাদির হোসেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা ইউজিসি’র চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক

আমার কলিজার কিশোরগঞ্জেও করোনার তাণ্ডব

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ২৪৮ বার পঠিত

বিনোদন প্রতিবেদক : এরই মধ্যে দেশের বেশ কিছু জেলায় ছড়িয়েছে মহামারি করোনাভাইরাস। আক্রান্ত জেলার মধ্যে কিশোরগঞ্জ অন্যতম। এ জেলায় আক্রান্তের সংখ্যাও কম নয়। তাইতো নিজের এলাকার এমন পরিণতি দেখে চিত্রনায়ক সাইমনের মন হুহু কেঁদে উঠছে।

এ নায়ক তার ফেসবুকে লিখেন, ‘আমার কলিজার কিশোরগঞ্জেও করোনার তাণ্ডব চলছে! ৩৪ জনের উপর আক্রান্ত। কয়েকজন মারাও গিয়েছেন। আল্লাহ্ আমাদের মাফ করুন।’

কিশোরগঞ্জবসীর উদ্দেশ্যে সাইমন বলেন, ‘প্রিয় কিশোরগঞ্জবাসী, আপনাদের কাছে বিনীত অনুরোধ এখনো সময় আছে, আপনারা সতর্ক হোন, সচেতন হোন, ঘরে থাকুন। গ্রামের মানুষের হবে না বলে আর অবহেলা করবেন না। বাইরে আড্ডা দেওয়ার কারণে অবস্থা দিন দিন নাগামের বাইরে চলে যাচ্ছে। প্রতিটি আক্রান্ত আর চলে যাওয়ার খবর কলিজায় আঘাত করছে। আল্লাহ্ না করুন, একবার চিন্তা করে দেখুন যদি আমার, আপনার পরিবারের কেউ আক্রান্ত হয়, তখন কি করব আমরা?’

যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে এ চিত্রনায়ক লিখেন, ‘ভাই, আল্লাহ্ বাঁচায়া রাখলে জীবনে অনেক আড্ডা দেওয়া যাবে। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, পরিবারকে সময় দিন। যুব সমাজ জাগ্রত হও, এই বিপদে সবাইকে সচেতন হতে বলো। তোমরাও সাবধানে থাকো। আল্লাহ্ মালিক, আল্লাহ্ মহান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com