শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

কুষ্টিয়ায় জেলা প্রশাসকের গানম্যান নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩২২ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম খলিল (২৮) নামে এক পুলিশ সদস্যের নিহত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের জুগিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের গানম্যান ছিলেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইব্রাহিমের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে।

ওসি গোলাম মোস্তফা জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি যাচ্ছিলেন ইব্রাহিম। শহরতলীর কানাবিলের মোড় এলাকায় আসার পর একটি পিকআপ ভ্যান তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে, দেহরক্ষী ইব্রাহিম খলিলের মৃত্যুতে কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) আসলাম হোসেন শোক জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি জানান, গানম্যান ইব্রাহিম খলিল সোমবার রাত ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। তার এই অকাল মৃত্যুতে জেলা প্রশাসন পরিবারের সদস্যরা শোকাহত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com