সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে

করোনা ঠেকাতে ‘যথেষ্ট সময় পেয়েছিল বিশ্ব’: ডব্লিউএইচও

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ২৬২ বার পঠিত

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারি নিয়ে চীন সরকারের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তীব্র সমালোচনা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সমালোচনার মুখে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাসের দাবি, করোনা মোকাবিলার ক্ষেত্রে তারা সময় নষ্ট করেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের দাবি, এ ভাইরাসকে যখন তারা মহামারি ঘোষণা করেছিল তখন এটি ঠেকাতে চীন ছাড়া বিশ্বের বাকি দেশগুলো যথেষ্ট সময় পেয়েছিল।

ওই সময় চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ছিল ৮২ এবং কোনো মৃত্যু ছিল না। অথচ তিন মাসের ব্যবধানে সারা বিশ্বে ৩৩ লাখের বেশি মানুষ আক্রান্ত এবং ২ লাখ ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মহামারির তীব্রতা আমলে নেয়নি ডব্লিউএইচও। তাদের বিরুদ্ধে চীনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দেন মার্কিন রাষ্ট্রপ্রধান।

ভাইরাসটির তীব্রতা আমলে না নেওয়ার অভিযোগে তেদ্রোস বলেছেন, মহামারি ঘোষণার আগে তারা ভাইরাস সম্পর্কে আরো জানতে চীনে গিয়েছিলেন। করোনার উৎস খুঁজতে চেয়েছিলেন। তেদ্রোসের মতে, করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ার পেছনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নয়, বিশ্বনেতাদের ব্যর্থতা দায়ী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com