সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

জার্মান ক্লাবের তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ২৯০ বার পঠিত

 
ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জার্মানির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগার ক্লাব কোলনের তিন খেলোয়াড়। খবরটি পুনরায় খেলা মাঠে গড়ানোর পরিকল্পনায় ধাক্কা হয়ে আসলেও আশাহীন হচ্ছে না লিগ কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার তিন খেলোয়াড়ের কভিড-১৯ পরীক্ষা পজিটিভ এসেছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানায় কোলন।

“কোলনের দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, অন্যান্য স্টাফদের বৃহস্পতিবার কভিড-১৯ টেস্ট করানো হয়। তাতে তিনজনের টেস্ট পজিটিভ এসেছে। যদিও তাদের কোনো লক্ষণ নেই।

“এই পরীক্ষার পর সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পজিটিভ আসা তিনজনকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গোপনীয়তার স্বার্থে তাদের নাম উল্লেখ করবে না কোলন।

ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, পুনরায় খেলায় ফিরতে প্রস্তুতির জন্য অনুশীলনের ফেরার পরিকল্পনা করছিল তারা। লিগ কর্তৃপক্ষের স্বাস্থ্য নিরাপত্তা প্রটোকল অনুযায়ী ফের করোনা টেস্ট করা হবে তাদের।

তবে এমন খবরে খুব বেশি উদ্বেগ নেই জার্মান লিগের মেডিকেল টাস্কফোর্সের প্রধান টিম মায়ার। জানালেন, বর্তমান পরিস্থিতিতে শুরুর দিকের ঝুঁকি এড়াতে প্রাত্যহিক জীবনের দিকে নজর রাখছেন তারা।

“এই মূল্যায়নে আমরা সন্তুষ্ট। সংক্রমণ ঝুঁকি এড়ানোর সম্ভাব্য সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতপূর্বক খেলোয়াড়দের তাদের পেশাদারি অনুশীলনে অনুমতি দিতে পারি আমরা।

জার্মানিতে করোনার প্রকোপ অনেকটাই কমে এসেছে। ৯ মে থেকে ফের লিগের খেলা শুরু করতে চায় তারা। অবশ্য এ ব্যাপারে তাদেরকে সরকারের অনুমতি নিতে হবে। এ ব্যাপারে বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com