সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনুমোদন পেলো ৮ কোম্পানি, এ মাসেই বাজারে আসছে ‘রেমডেসিভির’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : এ পর্যন্ত দেশের আটটি কোম্পানিকে ‘রেমডেসিভির’ উৎপাদনে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে তারা কবে নাগাদ উৎপাদনে যাবে তা নির্দিষ্ট করে বলতে না পারলেও ঔষধ প্রশাসনের এক কর্ককর্তা জানান, চলতে মাসেই এ অ্যান্টিভাইরাল ড্রাগটি বাজারে আসতে পারে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আগে সাতটিসহ আরও একটি কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে। মোট আটটি কোম্পানিকে অনুমোদন দেওয়া হলো।

কবে নাগাদ তারা উৎপাদনে যাবে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তারা প্রোডাকশনে কবে যাবে। তবে আশা করা যায় এ মাসের মধ্যে ওষুধটি বাজারে চলে আসবে।

গতকাল পর্যন্ত বেক্সিমকো, বেকন, অপসোনিন, এসকেএফ, ইনসেপ্টা, স্কয়ার এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এ সাত কোম্পানিকে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন। নতুন করে যে একটি কোম্পানিকে অনুমোদন দিয়েছে, তার নাম তিনি জানাননি।

এ অ্যান্টিভাইরাল ড্রাগটি করোনা ভাইরাস চিকিৎসায় বেশ কার্যকর। যুক্তরাষ্ট্র এ ওষুধের অনুমোদন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com