মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনা ভাইরাস: তাজিকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২৩৬ বার পঠিত

অনলাইন ডেক্স : চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বের সবশেষ যে দুটি দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে তার মধ্যে একটি তাজিকিস্তান। দেশটিতে ৩০ এপ্রিল প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়। এরপর থেকে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। ৫ দিনের মধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ হয়েছে। মারা গেছে ৫ জন।

পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাসিম ওলিমজোদাকে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতি ইমোমালি রাহমন স্বাক্ষরিত এক ডিক্রির মাধ্যমে ওলিমজোদাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যিনি ২০১৭ সাল থেকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তাজিকিস্তানে সেনাবাহিনীর সদস্য, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং তাদের পরিবারের অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। সে কারণেই চাপের মুখে স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com