রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

বিওএ’র জাতীয় কোর্স পরিচালক সামসুল ইসলাম আর নেই

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২৭৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) জাতীয় কোর্স পরিচালক এবং সাবেক কোষাধ্যক্ষ এএইচএম সামসুল ইসলাম মন্ডল আর নেই। মঙ্গলবার (৫ মে) ভোরে কুড়িগ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১৯৯৬ সাল থেকে এ বিওএ’র জাতীয় কোর্স পরিচালক (এনসিডি) ছিলেন।

এএইচএম সামসুল ইসলাম মন্ডল তার কর্মজীবনে দীর্ঘদিন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ হিসেবেও নিয়োজিত ছিলেন। তিনি মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব, ইরাকে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব এবং সর্বশেষ ব্যুরো অফ ম্যান পাওয়ার বিভাগের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি,জি ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বিওএ’র সব সদস্য, কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে এএইচএম সামসুল ইসলাম মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com