বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

টঙ্গীতে প্রতিমন্ত্রীর নির্দেশে হিজড়া সম্প্রদায়ের বাসায় খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২৮৮ বার পঠিত

অমল ঘোষ, টঙ্গী:  হিজড়া সম্প্রদায়ের দু:খ-দূর্দশার কথা ভেবে মানবিকা কেঁদে ওঠলো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি’র অন্তর। তারই নির্দেশে নেতাকর্মীরা রাতের আঁধারে এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন টঙ্গীতে বসবাসরত হিজড়াদের বাসায় বাসায়।
মহামারী করোনার ভাইরাসের প্রকোপে হিজড়া সম্প্রদায়ের লোকজন খুবই কষ্টে দিনাতিপাত করছে। তাদের আয় রোজগার না থাকায় খাদ্য সংকটে ভোগছেন হিজড়ারা। হিজড়া সম্প্রদায়ের পক্ষ থেকে খাবার সংকট ও দু:খ-দূর্দশার কথা জানালে তাদের বাসায় এক মাসের খাদ্য পৌঁছে দেয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি। নির্দেশ অনুযায়ী পৌছে যায় খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, সয়াবিন তৈল, ডাল, আলু, পেয়াজ, লবন, সাবান, ছোলা বুট ও ইফতার সামগ্রী।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল বলেন, আমার পিতা শহীদ আহসান উল্লাহ মাস্টার সুখে দু:খে গাজীপুরের মানুষদের পাশে থাকতেন। তার সন্তান হিসেবে আমিও সুখ দু:খে তাদের পাশে আছি এবং থাকবো। আমার উপহার সামগ্রী নিম্ন আয়ের প্রতিটি মানুষের বাসায় বাসায় পৌঁছে যাবে। করোনার পাদুর্ভাবে নিম্ন আয়ের মানুষের আয় রোজগার বন্ধ থাকলেও তাদের খাবারের জন্য আমার দরজা উন্মুক্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com