মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

করোনায় কেড়ে নিল আরও এক পুলিশ কর্মকর্তার প্রাণ

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৭৬ বার পঠিত

ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) নামের আরও এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন।

আজ সোমবার সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৯ সদস্য করোনায় মারা গেলেন।

মজিবুর রহমান স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ এসআই হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর গত ১১ মে মজিবুর রহমানকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে আজ সকাল ৮টা ৫১ মিনিটে ইন্তেকাল করেন। মজিবুর রহমানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে। তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখপাড়া গ্রামে থাকতেন।

স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন পুলিশের এই কর্মকর্তা।

পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ বগুড়া পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com