মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

গণপরিবহনে আগের ভাড়া বহাল রাখার দাবি যাত্রী কল্যাণ সমিতির

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : গণপরিবহনের বর্ধিত বাস ভাড়া প্রত্যাখ্যান করে আগের ভাড়া বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার (৩১মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সরকার যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে মালিকদের পাতানো ফাঁদে পা দিয়ে করোনার এই মহাসংকটে থাকা দেশের অসহায় জনগণের ওপর একচেটিয়াভাবে বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া অযৌক্তিকভাবে চাপিয়ে দিচ্ছে। এতে যাত্রীস্বার্থ চরমভাবে উপেক্ষিত হবে। দেশের সাধারণ জনগণের ভোগান্তি বাড়বে।’

তিনি বলেন, ‘সঠিক ব্যয় বিশ্লেষণ না করে, যাত্রীসাধারণকে মালিকদের সঙ্গে দর কষাকষির সুযোগ না দিয়ে, ভুয়া ও অযৌক্তিক হিসাব দেখিয়ে এভাবে ভাড়া বৃদ্ধি অসহায় জনগণের ওপর জুলুমের সামিল।’

অনতিবিলম্বে বর্ধিত বাস ভাড়া প্রত্যাখ্যান করে আগের ভাড়া বহাল রাখার দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com