বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মামলা চলবে মেটার বিরুদ্ধে স্বামীকে হত্যার পর ৬ টুকরো করার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড হিজড়াদের কাফন-দাফনের বিধান পরিশ্রম না করেও সারাক্ষণ ঘুম পায়; জেনে নিন কারণ ও করণীয় আমেরিকায় নিজের স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় উদ্বেগ প্রকাশ জামায়াতের ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী ৭৩ হাজার ৩৭ জাইকা-সহায়তাপ্রাপ্ত আরবান বিল্ডিং সেফটি প্রকল্পে ঋণ বিতরণের শর্ত শিথিল রাজশাহীর বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার দেশ রক্ষায় কেটেছে যৌবন, বার্ধক্যে অটোরিকশার স্টিয়ারিং হাতে, মাত্র ৮ হাজার ৪০০ টাকার পেনশনে মানবেতর জীবনযাপন অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল রফিকুল ইসলামের

নতুন ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে আসছেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৭২ বার পঠিত

 
অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ হতে যাচ্ছে। বর্তমান হাইকমিশনার রিভা দাস গাঙ্গুলির পদোন্নতি হয়েছে। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিনয় কুমার কিংবা শ্রীমতী রিনাত সান্ধু।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রিভা গাঙ্গুলি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব পদে পদোন্নতি পেতে যাচ্ছেন। তার স্থানে নতুন হাইকমিশনার হিসেবে দুই রাষ্ট্রদূতের নাম বিবেচিত হচ্ছে। প্রথম জন হলেন আফগানিস্তানে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত বিনয় কুমার এবং দ্বিতীয় জন ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত শ্রীমতী রিনাত সান্ধু। আগামী কয়েকদিনের মধ্যে নতুন হাইকমিশনারের নাম ঘোষণা করা হবে। ঢাকায় রাষ্ট্রদূত পদটি সচিব পর্যায়ের।

সম্ভাব্য দুইজনের মধ্যে বিনয় কুমার ১৯৯২ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি বিভিন্ন পদে তাসখন্দ, অটোয়া, ওয়ারশ, তেহরান, নিউইয়র্ক ও কাঠমান্ডুতে দায়িত্ব পালন করেন। এছাড়া, রিনাত সান্ধু ওয়াশিংটনে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত তরণজিত সিং সান্ধুর স্ত্রী। ১৯৮৯ সালে তিনি ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি বিভিন্ন কূটনৈতিক পদে মস্কো, কিয়েভ, ওয়াশিংটন, কলম্বো, নিউইয়র্ক ও জেনেভায় দায়িত্ব পালন করেছেন। রিনাত নিযুক্ত হলে তিনি হবেন ঢাকায় তৃতীয় নারী হাইকমিশনার।

রিভা দাস গাঙ্গুলিকে ২০১৮ সালের ডিসেম্বরে ঢাকায় নিযুক্ত করা হয়। ২০১৯ সালের ১ মার্চ হাইকমিশনার হিসেবে যোগদান করেন তিনি। তিনি হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হন। ঢাকার পর হর্ষবর্ধন শ্রিংলাকে আমেরিকায় রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়। বর্তমানে তিনি দেশটির পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশে নিযুক্ত হওয়ার আগে রিভা গাঙ্গুলি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com