বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মামলা চলবে মেটার বিরুদ্ধে স্বামীকে হত্যার পর ৬ টুকরো করার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড হিজড়াদের কাফন-দাফনের বিধান পরিশ্রম না করেও সারাক্ষণ ঘুম পায়; জেনে নিন কারণ ও করণীয় আমেরিকায় নিজের স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় উদ্বেগ প্রকাশ জামায়াতের ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী ৭৩ হাজার ৩৭ জাইকা-সহায়তাপ্রাপ্ত আরবান বিল্ডিং সেফটি প্রকল্পে ঋণ বিতরণের শর্ত শিথিল রাজশাহীর বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার দেশ রক্ষায় কেটেছে যৌবন, বার্ধক্যে অটোরিকশার স্টিয়ারিং হাতে, মাত্র ৮ হাজার ৪০০ টাকার পেনশনে মানবেতর জীবনযাপন অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল রফিকুল ইসলামের

ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী ৭৩ হাজার ৩৭

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হয়েছে। এবার বোর্ডটির অধীনে মোট ৭৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।  এ লক্ষ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেছেন বোর্ড সচিব ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মো. এনামুল হক।

তিনি আরো জানান, এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৪ জেলার ৩১৬টি প্রতিষ্ঠানের ৭৩ হাজার ৩৭ পরীক্ষার্থী ১১২টি কেন্দ্রে অংশগ্রহন করবেন। এরমধ্যে ৩৪ হাজার ৩১৪ জন ছাত্র এবং ছাত্রী ৩৮ হাজার ৭২৩ জন। এতে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৮৩৮, মানবিক শাখার পরীক্ষার্থী ৫১ হাজার ৬৬৩ জন এবং ব্যবসা শিক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫৩৬ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার ৮৪২ এবং বাকীরা অনিয়মিত পরীক্ষার্থী।

বিবৃতিতে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে আশাবাদ ব্যক্ত করে প্রফেসর এনামুল হক বলেন, আগামীর মেধা, বিজ্ঞান ভিত্তিক একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলতে সুস্থ ও সুন্দর নকল মুক্ত পরীক্ষা ব্যবস্থার বিকল্প নেই।  এ ব্যাপারে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় অক্লান্তভাবে কাজ করেছি। এতে সর্বাত্মক সহযোগিতা রয়েছে স্থানীয় প্রশাসনের। সব মিলিয়ে সকলের সহযোগিতায় সুন্দরভাবেই পরীক্ষা সম্পন্ন হবে বলে আমি আশা করি।

জানা যায়, শিক্ষা বোর্ড এবং জেলা প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে। শিক্ষা বোর্ড থেকে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে ডিজিটাল নজরদারিসহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পরীক্ষার কক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক থাকবে। এ বছর পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

এর মধ্যে রয়েছে– পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরাট, উত্তরপত্র ভাঁজ না করা, শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা এবং বহুনির্বাচনি ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকা, পরীক্ষার কেন্দ্রে কোনো অবস্থাতেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না।

এছাড়াও প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে সারাদেশের ন্যায় স্থানীয় কোচিং সেন্টারগুলো আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশনা রয়েছে।

ইতোমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট এরিয়ার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত অন্য কারো প্রবেশ, ৫ জনের অধিক ব্যক্তির একত্রে সমাবেশ, মাইকিং বা এমপ্লিফায়ার ব্যবহার নিষিদ্ধ। এছাড়াও পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্বে থেকে পরীক্ষা শেষ না হওয়া অবধি মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। মোটকথা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন বদ্ধপরিকর বলেও জানান জেলা এবং বিভাগীয় প্রশাসন।

এদিকে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় নিম্নোক্ত ১৬টি কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলো হচ্ছে- ময়মনসিংহে সরকারি আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, এ্যাডভান্স রেসিডেন্সিয়াল কলেজ, কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসা, ময়মনসিংহ মহাবিদ্যালয়, মোমেনশাহী ডিএস কামিল মাদরাসা, মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ মহিলা কলেজ, ময়মনসিংহ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ, মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজ, নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এবং ময়মনসিংহ সরকারি কলেজ, ময়মনসিংহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com