রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁদের কক্ষপথে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন আর্টেমিস নভোচারীরা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প লেবানন-সিরিয়া সীমান্ত ক্রসিংয়ে হামলা চালানো হবে : ইসরাইল টানা চতুর্থবারের মতো নৌকা বাইচে অক্সফোর্ডকে হারালো ক্যামব্রিজ গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানিমন্ত্রীর বাংলাদেশকে বাজেট সহায়তা দেবে এআইআইবি : অর্থমন্ত্রী হাম-রুবেলার টিকাদান শুরু ৩০ উপজেলায় ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান: ইসরাইলি সামরিক বাহিনী পিরোজপুরে সাবেক ছাত্রদল নেতার আস্তানা থেকে ৫৮ ব্যারেল তেলে উদ্ধার” রাজশাহীর বাঘায় ডিবির অভিযান ১৩০ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থা আশঙ্কাজনক

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩১৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৫ জুন) সকালে তার ব্রেন স্ট্রোক হয়। শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এখন তার অস্ত্রোপচার চলছে।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বলেন, করোনা থেকে বাবার অবস্থা উন্নতির দিকে যাচ্ছিল। আজ সকালে হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়েছে। এখন অপারেশন চলছে।

তিনি তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে সোমবার দুপুরে নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষার ফল পজিটিভ আসে।

আজ শুক্রবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার কথা থাকলেও অবস্থা অবনতির দিকে যাওয়ায় নেওয়া হয়নি বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com