সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জুলাই সনদের বাস্তবায়নের কোনো বিকল্প নেই : ডা. শফিকুর রহমান বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উৎসবপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় মঙ্গলবার ঈদের সাত দিনের ছুটি শেষে খুলছে ব্যাংক-অফিস-আদালত বহরা রাবার ড্যামে ব্যক্তিগত নাম লেখার প্রতিবাদ জানালেন ফ্রান্স প্রবাসী সজীব আহমেদ দেওগাঁও শাহী জামে মসজিদে চুরি: রাতের আঁধারে গেট ভেঙে ফ্যানসহ মূল্যবান সামগ্রী লুট রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ ;জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার- ১ বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আন্নার ওপর চটেছেন আনোয়ারা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৮৭ বার পঠিত

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আনোয়ারা। মায়ের চরিত্রে অনবদ্য অভিনয়ের কারণে তিনি চলচ্চিত্রে পরিচিত এবং শ্রদ্ধার পাত্র।

জানা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে কামরুননাহার আন্নার একটি মন্তব্য পড়ে চটেছেন তিনি। আনোয়ারা আন্নার মন্তব্যের কড়া সমালোচনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন: ‘আমি আনোয়ারা যদি একবার উঠে দাঁড়াই, তাহলে আমার পাশে দাঁড়াবে আমার দর্শকেরা, আমার ভক্তরা, আমার শুভাকাঙ্ক্ষীরা, আমার এফডিসি’র সিনিয়র থেকে জুনিয়র শিল্পী কলাকুশলীরা। এমনকি মিশা সওদাগর ও জায়েদ খানও।’

ঘটনার সূত্রপাত চিত্রনায়িকা মুক্তির একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। মুক্তি জায়েদ খান ও হিরো আলমকে নিয়ে একটা পোস্টে লিখেছেন: ‘সব শিল্পীকেই সব শিল্পীর সম্মান দেয়া উচিত। সে ছোট শিল্পী হোক আর বড়।’ এই পোস্টের কমেন্টস-এ আন্না মিথ্যাচার করেছেন বলে আনোয়ারা অভিযোগ করেছেন। বিষয়টি আনোয়ারা ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরে লিখেছেন: ‘আন্না লিখেছে, সে আমাদের বাসায় একবার এসেছিল। তখন নাকি আমি তাকে বলেছিলাম, আন্না তুমি আমাকে সবার সামনে ‘ম্যাডাম’ বলে ডাকবে। এরপর থেকে নাকি সে আর আমাদের বাসায় আসেনি। আমি আন্নাকে বলতে চাই, তুমি কি জানো না সবাই আমাকে ‘আনুদি’ বলে ডাকে? তাহলে তোমাকে ‘ম্যাডাম’ বলে ডাকতে বলবো কেন? সামনে দেখলে কীভাবে সম্মান দেখাবে বুঝে উঠতে পারো না। পেছনে মিথ্যা প্রচার করো কার জন্য?’

একই স্ট্যাটাসে আনোয়ারা অভিযোগ করেন, ‘আমার মেয়ের শিল্পী হবার নমুনা নিয়ে প্রশ্ন তুলেছে নায়িকা নাদিয়া আশরাফ আন্না এবং সাগর সিদ্দিকি। আমি মিশা সওদাগর ও জায়েদ খানের কাছে জানতে চাই- সে এমন প্রশ্ন তোলার সাহস কী করে পেলো? যারা আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পায় না, এমন জুনিয়র শিল্পীরা এতো বেয়াদবি করার সাহস পায় কার ভরসায়?’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com