শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত আরো ৪৯ আনসার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৩২৬ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হলেন আরো ৪৯ জন আনসার সদস্য। রোববার পর্যন্ত ১৩ কর্মকর্তাসহ মোট ৮৩৬ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুধু রাজধানীতেই আক্রান্ত হয়েছেন ৪৬৩ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত ৩৭৩ জন।

করোনার সংকটময় মুহূর্তে বিভিন্ন হাসপাতালে এবং সরকারি-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন বাহিনীর সদস্যরা।

রোববার রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, বাহিনীর সদস্যরা সারা দেশের জনসাধারণকে সচেতন করতে কাজ করছেন এবং নিরাপদ দূরত্ব মেনে চলতে আহ্বান জানাচ্ছেন।

এ দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে বাহিনীতে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮৩৬ জন। কোয়ারেন্টাইনে আছেন ২০৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন সদস্য। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন সদস্য।

এ পর্যন্ত ৪ কর্মকর্তাসহ মোট ৪৬৫ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার প্রায় ৫৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com