সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার গোর্কি, অ্যাসাইনমেন্টে আফরোজা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৬৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিনিয়র ফটোগ্রাফার হিসা‌বে আলোকচিত্রী এস এম গোর্কিকে এবং অ্যাসাইনমেন্ট অফিসার হিসাবে আফরোজা বিনতে মনসুরকে (গাজী লিপি) চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

ফ‌টো সাংবা‌দিক এস এম গোর্কিকে বেতন স্কেলের গ্রেড-৫ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে আফরোজা বিনতে মনসুরকে গ্রেড-৯ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হ‌য়।

প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের নিয়োগ কার্যকর থাকবে বলে আদেশে বলা হয়েছে।

এস এম গোর্কি দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান ফটোসাংবাদিক ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com