সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এয়ার এশিয়া এক্স বাড়াচ্ছে ভাড়া, কমাচ্ছে ফ্লাইট স্ট্রবেরি চাষে মামুনের সফলতায় উদ্বুদ্ধ টাঙ্গাইলের তরুণরা একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে স্ট্যাম্পে বন বিভাগের জমি বিক্রি ও নেপথ্যে আমিন ভাঙ্গারি চক্র নির্বিকার প্রশাসন বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধের ধাক্কায় নিভে যাচ্ছে কায়রোর রাত কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী পটুয়াখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সূর্যমুখি চাষ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন পুনম পাণ্ডে

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৫৬ বার পঠিত

বিনোদন ডেস্ক: দীর্ঘ দিনের প্রেমিক স্যাম আহমদ বম্বের সঙ্গে বাগদান সারলেন ভারতের আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

অন্যদিকে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন স্যাম। স্যাম একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়—পুনম ও স্যাম দুজনের হাতে সামনে এগিয়ে দিয়েছেন। দুজনের অনামিকায় বাগদানের রিং শোভা পাচ্ছে। ক্যাপশনে লিখেছেন—‘শেষ পর্যন্ত আমরা করেছি।’ কমেন্টস বক্সে পুনম লিখেছেন—‘সেরা অনুভূতি।’ এরপর থেকে পুনম ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন এই জুটিকে।

২০১৩ সালে হিন্দি ভাষার ‘নাশা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পুনম পাণ্ডে। পরের বছর কন্নড় ভাষার ‘লাভ ইজ পয়জন’ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০১৫ সালে ‘মালিনি অ্যান্ড কোং’ সিনেমার মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।

২০১১ সালে পুনম পাণ্ডে বলেছিলেন—‘ভারত বিশ্বকাপ ক্রিকেট জিতলে নগ্ন হবো।’ বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। এটাই প্রথম নয়, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সাহসী ছবি পোস্ট করে বহুবার আলোচনায় উঠে এসেছেন তিনি। এছাড়া প্রেমিক স্যামের সঙ্গে পুনমের অন্তরঙ্গ একটি ভিডিও ফাঁস হওয়ার পর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com