শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন পরিবর্তন আনতে,প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশ এর প্রস্তুতি চলছে জোর কদমে বাগদাদে নতুন করে বিস্ফোরণের শব্দ জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মীর হেলাল দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত।। কোস্ট গার্ডের অভিযানে ১০ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি আটক জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রমনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচজনকে সাজা প্রদান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল

‘অপু ভাই’ কারাগারে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ২৬২ বার পঠিত

 

নিউজ ডেস্ক: লাইকি তারকা ‘অপু ভাই’কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালত রিমান্ড আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এর আগে তাঁকে আদালতে হাজির করা হয়। পরে সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই আজিজুল ইসলাম আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে গত রবিবার উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের আলাওল এভিনিউ এলাকায় সড়কে এক ব্যক্তিকে মারধর করেন অপু ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী উত্তরা পূর্ব থানায় মামলা করেন। মামলার এজাহারে অপুসহ তাঁর বন্ধু রনি, মুরাদ, জমিরউদ্দিন, নাজমুল, শাহদাত হোসেন শাকিলসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় গত সোমবার সন্ধ্যায় আলাওল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com