বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

টিভি ধারাবাহিকে বড় পর্দার বড় অভিনেতা মিশা সওদাগর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩২৫ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: বড় পর্দার বড় অভিনেতা মিশা সওদাগরকে এবার দেখা যাবে ছোট পর্দার নাটকে! তাও আবার একঘণ্টার নয়, দীর্ঘ ধারাবাহিকে।

বিষয়টি গন্যমাধ্যমকে নিশ্চিত করেছেন নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু। তার ভাষ্য, ‘এবারই প্রথম মিশা সওদাগর অভিনয় করেছেন টিভি ধারাবাহিকে।’
‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ শিরোনামের এই ধারাবাহিকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে ‘ইনসাফ ভাই’ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।

গল্পে দেখা যাবে, পুরান ঢাকার আতর ব্যবসায়ী ইনসাফ ভাই। ছোট বোনের পড়াশোনার কারণে বাড়ি কিনেছেন উত্তরায়। ইনসাফ ভাইয়ের বাড়ির নাম ‘ব্যাচেলর প্যারাডাইস’। মূলত এই বাড়িটিকে ঘিরে এগিয়ে যায় নাটকের গল্প।

প্রথমবারের মতো টেলিভিশন নাটকে অভিনয় করা প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘প্রথমত গল্পের কারণেই এ নাটকে অভিনয় করেছি। গল্পটি আমার কাছে ভালো লেগেছে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। আমার বিশ্বাস, দর্শক নাটকটি উপভোগ করবেন।

নাটকের আরেকটি দৃশ্য১৯ আগস্ট থেকে প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে নাটকটি। ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ নাটকে আরও অভিনয় করেছেন চম্পা, নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষি আলম, কাজল সুবর্ণ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com