বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

সঞ্জয় দত্ত ক্যানসারে আক্রান্ত

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৯৩ বার পঠিত

বিনোদন ডেস্ক: ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউডের বরেণ্য অভিনেতা সঞ্জয় দত্ত।

চিকিৎসার জন্য খুব ‍শিগগির মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন এই অভিনেতা। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

সঞ্জয় দত্তের ঘনিষ্ঠ এক বন্ধু সংবাদমাধ্যমটিকে বলেন—বাবা (সঞ্জয় দত্ত) বিধ্বস্ত হয়ে পড়েছেন। তার ছোট বাচ্চা আছে। দুর্ভাগ্যক্রমে সে এখন তার মায়ের সঙ্গে দুবাইতে অবস্থান করছে। ভয়াবহ খবরটি তাদেরকে অগ্নিপরীক্ষার মধ্যে ফেলবে।

তিনি আরো বলেন—সঞ্জয়ের ক্যানসার এখন তৃতীয় স্টেজে রয়েছে। এটি নিরাময়যোগ্য। এখন দ্রুত তার চিকিৎসা প্রয়োজন।

গত ৮ আগস্ট সন্ধ্যায় শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে সঞ্জয় দত্তকে লিলাবতি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১০ আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফিরেন তিনি।

তবে গতকাল (১১ আগস্ট) বিকালে এক টুইটে সঞ্জয় দত্ত জানান, চিকিৎসার জন্য কিছুদিন অভিনয় থেকে দূরে থাকবেন।

সঞ্জয় দত্তের পরবর্তী সিনেমা ‘সড়ক টু’। আগামী ২৮ আগস্ট ডিসনি-হটস্টারে মুক্তি পাবে এটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com