শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

বঙ্গবন্ধুর জন্য সারা দেশের মসজিদে বিশেষ দোয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ২৪০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারা দেশে মসজিদে খতমে কোরআন, বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজ শেষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশেষ মোনাজাত করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, পরিচালক মহিউদ্দিন মজুমদারসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী মোনাজাতে অংশ নেন।

এর আগে সকাল থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের সবার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মোনাজাত করা হয়। একইভাবে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ, আন্দরকিল্লাহ জামে মসজিদসহ দেশের মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মোনাজাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com