শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী আজ বিকেলে বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানার অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করার পাশাপাশি ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।’

তিনি জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

শিবলী বলেন, তারেক রহমান স্থানীয় সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলার ডেপুটি কমিশনার (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের সঙ্গেও ঘটনাটি নিয়ে কথা বলেছেন।

ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রী ফোনালাপে পৃথক তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।

এর আগে আজ দুপুর ১টা ১১ মিনিটে কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় গ্যাস লাইটার উৎপাদনকারী টিন-শেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে পাঁচজন নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আজ বিকেল ৪টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com